সাবেক স্পিকার জমিরসহ তিনজনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীসহ তিনজনের বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগপত্রভুক্ত অপরজন হলেন জাতীয় সংসদের সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা) আশরাফুল ইসলাম।মামলা দুটির তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দুটি দাখিল করেন। অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মামলা দুটির এজাহারে বলা হয়েছে, সাবেক স্পিকারসহ অপর দুই আসামি পরস্পর যোগসাজশে চিকিৎসার নামে সরকারের ছয় লাখ ও এক লাখ ২১ হাজার ৭০৩ টাকা, মোট সাত লাখ ২১ হাজার ৭০৩ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।