সাবেক স্বরাষ্ট্র সচিবের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম ১০ আগস্ট প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘স্বরাষ্ট্রসচিবের নির্দেশে তারেকের পাসপোর্ট নবায়ন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন। ফ্যাক্সযোগে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট নবায়নের বিষয়ে লন্ডনের বাংলাদেশ দূতাবাসের তৎকালীন ভারপ্রাপ্ত হাইকমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মতামত বা নির্দেশনা চাননি। এ ব্যাপারে তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে কোনো লিখিত বা টেলিফোন নির্দেশনা দেননি।
প্রতিবেদকের বক্তব্য: হাইকোর্টের আদেশ অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয় আদালতে যে প্রতিবেদন হলফনামা আকারে দাখিল করেছে, তার ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদন লেখা হয়েছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এটির সত্যতা যাচাই করা প্রথম আলোর পক্ষে সম্ভব নয়।