সাবেক স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্রসচিব আবদুল ালেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ জুন। এ উপলক্ষে তাঁর স্ত্রী সেলিনা খালেক মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে। আবদুল খালেক আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন চিটাগং পুলিশ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। ১৯৮০-এর দশকে ঢাকায় জাতীয় আইন কলেজ প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।