সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ঘাতক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কামরুন নাহার সালেহা নামের এক পোশাকশ্রমিক সাবেক স্বামীর ছুরিকাঘাতে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বুধবার সকালে অবশেষে মারা গেলেন।গত শনিবার রাতে মিলে কাজ শেষে ফেরার পথে স্বামী মো. জসীম উদ্দিন তাঁকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় নিহতের বাবার দায়ের করা মামলায় ঘাতক মো. জসীম উদ্দিনকে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়।নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘বিয়ের পর স্বামীর নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে তাকে ডিভোর্স দিয়েও শেষ রক্ষা পেল না। জসিম তাকে শেষ পর্যন্ত খুন করল। আমি মেয়ে হত্যার বিচার চাই।’ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজাহারুল হক জানান, নিহত কামরুন নাহারের বাবা আবুল কাশেম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। তিনি দাবি করেন, জসীম উদ্দিন কামরুন নাহারকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন।