সাবেক হুইপ আবদুর রউফ গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের নেতা সাবেক হুইপ আবদুর রউফ (৭০) গুরুতর অসুস্থ। গত বুধবার থেকে তিনি রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বেশ কিছুদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। আবদুর রউফ নীলফামারীর ডোমার-ডিমলা থেকে একাধিকবার আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন।