সাবেক হুইপ জামালের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের নির্বাচন-পরবর্তী সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সাবেক হুইপ ও পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ শহীদুল হক জামালসহ সাতজনের বিরুদ্ধে স্বরূপকাঠি থানায় মামলা হয়েছে। মামলার বাদী স্বরূপকাঠি উপজেলার চৌকিদার শান্তি হাজরা।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০১ সালের ২ অক্টোবর দুপুরে সৈয়দ শহীদুল হক জামালের নির্দেশে তাঁর ক্যাডার বাহিনি সমূদয়কাঠি ইউনিয়নের কাশির বাজার এলাকায় বাসুদেব হালদার ও সন্তোষ শীলের বাড়িতে হামলা চালায়। তারা কাশির বাজারে দোকানেও হামলা ও লুটপাট চালায়। মামলার অন্য আসামিরা হলেন মুকুল ওরফে নুরুজ্জামান, কামাল, নুরুজ্জামান ব্যাপারী, আ. রব ও তাঁর ছেলে মিলন এবং মোস্তফা শেখ।