সাবেক ১২ ছাত্রনেতা কাউন্সিলর পদপ্রার্থী
সুনামগঞ্জ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে এবার সাবেক ১২ জন ছাত্রনেতা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একসময় সুনামগঞ্জে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃত্ব দিয়েছেন তাঁরা। তরুণ এই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মধ্যেও রয়েছে তাঁদের নিয়ে সরব আলোচনা।জানা গেছে, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মহিম ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক হোসেন আহমদ। ২ নম্বর ওয়ার্ডে জেলা জাসদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি কাজী নাসিম উদ্দিন। ৩ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা কমিটির সাবেক সদস্য সামসুল হক। ৪ নম্বর ওয়ার্ডে জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি বর্তমান কাউন্সিলর আবদুলাহ আল নোমান ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়কুমার শ্যাম ভাস্কর।৫ নম্বর ওয়ার্ডে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও বর্তমান কাউন্সিলর মনীষ কান্তি দে, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রঞ্জন কান্তি পুরকায়স্থ এবং ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সাবেরীন। ৬ নম্বর ওয়ার্ডে বাসদ ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান কাউন্সিলর মফিজুল হক এবং জাতীয় ছাত্রদল সুনামগঞ্জ শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু ছাদাত আহমদ। ৭ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাবেদ ইকবাল কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন।টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক পরিমল কান্তি দে বলেন, ‘এই শিক্ষিত তরুণেরাই মহান মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর আগামী গড়বে। তারা নির্বাচিত হলে নিজেরা সৎ ও দুর্নীতিমুক্ত থেকে গণতান্ত্রিক সমাজ গঠনে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’