সাবেক ২০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার আত্মসাতের অভিযোগে চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার চট্টগ্রামের কর্ণফুলী থানায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যক্রম-১-এর সহকারী পরিচালক মো. শফিউল আলম বাদী হয়ে এ মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট ১৭ হাজার ৪৭১ টন ইউরিয়া সার ঘাটতি দেখিয়ে আত্মসাৎ করেছেন আসামিরা। এই সারের মূল্য আট কোটি ৩৮ লাখ ৬২ হাজার টাকা। মামলায় আসামিদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক মো. মোস্তফা ফারুক, উপপ্রধান রসায়নবিদ মো. সিরাজুল ইসলামের নাম রয়েছে।দুদকের উপপরিচালক মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।