সাবের আইপিইউর সহসভাপতি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক প্রথম স্থায়ী কমিটির প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাংসদ সাবের হোসেন চৌধুরী। গত বৃহস্পতিবার ব্যাংককে অনুষ্ঠিত ১২২তম অধিবেশনে তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।জেনেভাভিত্তিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়, যা আন্তর্জাতিক পর্যায়ে সাংসদদের একমাত্র সংগঠন হিসেবে বিবেচিত। প্রথমবারের মতো বাংলাদেশের একজন সাংসদ ওই সংস্থার স্থায়ী কমিটির উচ্চ আসনে নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি।