সাবের হোসেন চৌধুরীর মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-৯ আসনের সাংসদ সাবের হোসেন চৌধুরীর মা রাশেদ হোসেন চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

খিলগাঁও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ আলী খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল রাশেদা হোসেন চৌধুরী মরদেহ দেশে আনা হবে। এরপর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবের হোসেন চৌধুরীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।