সাবের হোসেনের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীর গাড়ি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনীতে এ ঘটনা ঘটে।খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, রাত সোয়া ১০টার দিকে ত্রিমোহনীর নাসিরাবাদে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার বাড়িতে যান সাংসদ সাবের হোসেন। সঙ্গে খিলগাঁও থানা আওয়ামী লীগের কয়েকজন নেতাও ছিলেন। সাবের হোসেনের গাড়িটি মূল রাস্তায় রাখা ছিল। সেখানেই অজ্ঞাত দুর্বৃত্তরা সাবের হোসেনের গাড়ি ও খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরীর গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। তারা ওই গাড়ি দুটির চালকদেরও মারধর করে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তিনি মূল সড়কে গাড়ি রেখে দলের এক বায়োজ্যেষ্ঠ সদস্যকে দেখতে তাঁর বাসায় যান। এ সময় সঙ্গে ছিলেন খিলগাঁও আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী।