সাব্বির আরও চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মাওলানা সাব্বিরকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি চার দিনের রিমান্ড শেষে গতকাল সাব্বিরকে আদালতে হাজির করে। সিআইডি আরও সাত দিন রিমান্ডের জন্য আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।