সাব্বির হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার দিন ধার্য তারিখে সাক্ষ্য গ্রহণ হয়নি। রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী উপস্থিত করতে না পারায় আদালত ১৯ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ আদেশ দেন। এর আগে এ মামলায় তিনজন সাক্ষ্য দিয়েছেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি।