সাব্বির হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৩ এপ্রিল। গতকাল সোমবার এ মামলার সাক্ষী আদালতে হাজির না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন। মামলার বাদী আসিফ নিহত সাব্বিরের ভগ্নিপতি। তিনি প্রথম ৩ মার্চ আদালতে সাক্ষ্য দেন এবং ওই দিন পলাতক আসামি সানবীরের পক্ষে তাঁকে জেরা করেন আইনজীবীরা। পলাতক আসামিরা হলেন সাফায়েত সোবহান সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির। এঁদের মধ্যে প্রধান আসামি সানবীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের ছেলে।