সাব্বির হত্যার আসামি খালাসের রায় কেন বাতিল নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যা মামলায় পাঁচজনকে দেওয়া খালাসের রায় কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই রুল দেন।
২০০৬ সালের ৪ জুলাই গুলশানের একটি বাড়িতে খুন হন সাব্বির। ওই ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ১২ মে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিরা হলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানবীর), নূরে আলম, হুমায়ূন কবীর, খায়রুল হাসান ও শামসুদ্দিন আহমেদ। ২০১১ সালের ১৫ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঁচ আসামিকে খালাস দিয়ে রায় দেন। ওই রায় বাতিলে সম্প্রতি আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রাথমিক শুনানি শেষে গতকাল হাইকোর্ট রুল দেন।