সাভার ও আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল ভোর ছয়টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ডে একটি ট্রাক একটি বাসকে পাশ কাটানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাতজন পথচারীকে চাপা দেয়। এতে হারুন অর রশিদ ও আক্তার হোসেন নামের দুই ব্যক্তি মারা যান। ইউসুফ ও মালেকসহ পাঁচজন আহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে।এদিকে গতকাল সকাল সাতটার দিকে সাভার-সিআ্যাান্ডবি-জিরাব সড়কের আশুলিয়ার গৌরীপুর এলাকায় একটি ট্রাক একজন মহিলা পথচারীকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই মহিলা মারা যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে আশুলিয়ার জিরাব এলাকায় বাসের চাপায় হাসান (৪০) নামের আরও একজন পথচারী মারা যান।সাভার থানার পুলিশ জানায়, গতকাল সকাল সোয়া নয়টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মারা যান ফাতেমা বেগম (৪০) নামের এক রিকশারোহী।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ও আশুলিয়া থানার এসআই গোলাম মোস্তফা এসব দুর্ঘটনা ও মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।