সাভার কলেজে নবীনবরণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার কলেজের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জংয়ের উপস্থিত থাকার কথা ছিল। জানা যায়, কলেজের অধিকাংশ শিক্ষক ২৫ মার্চের মতো শোকাবহ দিনে এমন অনুষ্ঠান আয়োজন না করতে কলেজের অধ্যক্ষকে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু অধ্যক্ষ মো. ইলিয়াস খান অনুষ্ঠানের তারিখের বিষয়ে অটল থাকেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জংয়ের গোচরে আসে। তিনি তাত্ক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দেন। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস খান বলেন, ‘অনেকটা না বুঝেই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু সাংসদের নির্দেশে গতকালের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।’