সাভার থানার ওসি এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা, এক উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) কয়েকজন কনস্টেবলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক আদালতে এই মামলা করেন।আদালত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান গোলাম মোস্তফা তাঁর আবেদনে উল্লেখ করেন, সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানের নির্দেশে এসআই জুবাইদুল হক, এএসআই কাইসার মাতুব্বরসহ কয়েকজন কনেস্টবল গত শনিবার তাঁর বাসায় গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁকে বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করে হয়রানির হুমকি দেন তাঁরা।সূত্র জানায়, ঢাকার মুখ্য বিচারিক আদালতে মামলা করার পর আদালত অভিযোগ আমলে নিয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপারকে তা তদন্তের নির্দেশ দেন।যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, চেয়ারম্যান গোলাম মোস্তফার অভিযোগ সত্য নয়। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই চেয়ারম্যান আদালতে মিথ্যা মামলা করেছেন।