সাভার থেকে চুরি হওয়া গাড়ি চান্দিনায় উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার থেকে চুরি হওয়া সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি প্রাইভেট কার গতকাল বুধবার কুমিল্লার চান্দিনা থেকে উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা হাছিবুর রহমান জানান, কোম্পানি থেকে তাঁকে দেওয়া প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খ-১৩-১০১৮) গত মঙ্গলবার রাতে তাঁর সাভার ব্যাংক কলোনি এলাকার বাড়ির গ্যারেজের তালা ভেঙে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক বিষয়টি তিনি কোম্পানি কর্তৃপক্ষকে জানান। পরে গাড়িতে স্থাপিত কম্পিউটার রাডার ডিভাইসের মাধ্যমে এর অবস্থান শনাক্ত করা হয়।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরসেদ জানান, প্রাইভেট কারটি চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল।