সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন-সংশ্লিষ্টদের প্রাণনাশের হুমকির মুখে সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পূর্ববর্তী তত্ত্বাবধায়ক কমিটির সদস্য সচিব আজমল আমিন জানান, প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও নির্বাচন-সংশ্লিষ্ট অন্যদের প্রাণনাশের হুমকিসহ নানা হুমকির মুখে নির্বাচন স্থগিত করা হয়েছে। নাগরিক, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাজার রোডের এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আওয়ামী সমর্থক সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ রানা বলেন, ‘নিশ্চিত পরাজয় জেনে আমার প্রতিপক্ষ প্রার্থীর কেউ প্রধান নির্বাচন কমিশনারকে হুমকি দিয়ে নির্বাচন স্থগিত করেছেন।’