সাভার মডেল থানার এএসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পিকেটারদের হামলার শিকার হয়ে গত রোববার সকালে গাড়িচালক আবদুর রশিদের মৃত্যুর ঘটনায় সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাফর ইকবালকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁকে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।সাভার থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের হেমায়েতপুর থেকে গাড়ি নিয়ে সাভারে ফেরার পথে চালক আবদুর রশিদ ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার অদূরে শোভাপুর এলাকায় নাভানা ফার্নিচারের সামনে পিকেটারদের হামলার শিকার হন। হামলা থেকে গাড়িটি রক্ষা করতে দ্রুত পালানোর সময় চালক আবদুর রশিদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে তাঁর গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মারা যান চালক আবদুর রশিদ। এ ঘটনার এক দিন পর ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের আদেশে এএসআই জাফর ইকবালকে থানা থেকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে গতকাল সোমবার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঙ্গে কথা বলতে বারবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করার পরও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।