সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সিঅ্যান্ডবি এলাকা থেকে পুলিশ গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরনে জিনসের প্যান্ট ও শার্ট ছিল।সাভার থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গাছে ঝুলিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনদের খোঁজ পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।