সাভারে অপহূত মাদ্রাসাছাত্র চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হরিণধরা দারুল উলুম মাদ্রাসার অপহূত শিক্ষার্থী রাকিব হোসেনকে (১৪) বুধবার গভীর রাতে চট্টগ্রামে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রাকিবকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হয়েছে কি না, তা পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে না। সাভারের শ্যামপুরের বাসিন্দা সেলিম মিস্ত্রির ছেলে রাকিব গত শনিবার বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয়। রাকিবের পরিবার ও বিভিন্ন সূত্রের ভাষ্যমতে, রাকিবকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুর্বৃত্তরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুর্বৃত্তরা মুক্তিপণের টাকা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পরামর্শ দেয় রাকিবের পরিবারের লোকজনকে। এর পরই ছেলেকে উদ্ধারের জন্য সেলিম মিস্ত্রি চট্টগ্রামে যান। বুধবার রাতে তিনি ছেলেকে পেয়ে বাড়ি নিয়ে আসেন।