সাভারে অবৈধ ৩৫০ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের হেমায়েতপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমির ওপর অবৈধভাবে গড়ে তোলা বিপণিবিতানের তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।স্থানীয় প্রশাসনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাব্বি মিয়া, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ও সওজের কর্মকর্তাদের নেতৃত্বে শতাধিক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের সদস্যরা পিপি বিতানটি ঘিরে ফেলেন। এরপর সওজের বুলডোজার দিয়ে একে একে সব দোকান ভেঙে ফেলা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত টানা সাড়ে চার ঘণ্টা অভিযান চালিয়ে মার্কেটের ৩৫০ পাকা ও আধাপাকা দোকানঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এর আগেই ব্যবসায়ীরা তাঁদের মালামাল সরিয়ে নেন।