সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অদূরে সাভারের বংশী নদী থেকে পুলিশ গতকাল রোববার বিকেলে এক যুবকের মাথা ও হাতবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। তাঁকে অন্তত ১৫ দিন আগে হত্যা করার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ ধারণা করছে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম গতকাল সন্ধ্যায় জানান, হাত ও মাথাবিহীন অবস্থায় ভাসতে থাকা অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।