সাভারে অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব) অস্ত্র-গুলিসহ শেখ ফরিদ ওরফে সানোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করেছেন।র‌্যাব-৪ সাভার ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল রোববার ভোরে র‌্যাব সদস্যরা আমিনবাজারের বেগুনবাড়ী এলাকায় সানোয়ারের বাড়িতে অভিযান চালান। তাঁর ঘরে তল্লাশি চালিয়ে র‌্যাব একটি রিভলভার, একটি শুটারগান ও তিনটি গুলিসহ সানোয়ারকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায়। অন্যদিকে, গতকাল সকাল ১০টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের অদূরে টুটুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব তিনটি শুটারগান ও চারটি গুলি উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে টুটুল পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।