সাভারে আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজপি) খন্দকার হাসান মাহমুদ বলেছেন, এবার ঈদে ঘরমুখী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারে, সে জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগ সক্রিয়ভাবে কাজ করে চলেছে। গতকাল মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-কালিয়াকৈর সড়ক পরিদর্শনে সাভারে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সড়ক-মহাসড়কের পাশের দোকানপাট উচ্ছেদে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।