সাভারে আরএফএলের আউটলেট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাস্টিকের গৃহসামগ্রী ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী দেশের অন্যতম প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) প্রায় দুই হাজার ধরনের পণ্যসামগ্রী বিক্রয়ের জন্য সম্প্রতি রাজধানীর অদূরে সাভারের নিউমার্কেটে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ উদ্বোধন করা হয়েছে।প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহাতাবউদ্দিন আহমেদ, আরএফএলের পরিচালক আর এন পল, প্রধান পরিচালন কর্মকর্তা (বেস্ট বাই) নবনুর ইসলাম খান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম, ব্র্যান্ড) আল্লামা মুর্শিদ মুনিমসহ সেলস ও মার্কেটিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে সাভারে আরএফএল বেস্ট বাই আউটলেট চালু করা হলো। এখানে নির্ধারিত মূল্যে আরএফএলের পণ্যসামগ্রী পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশব্যাপী আরএফএল বেস্ট বাই আউটলেট চালু করা হবে। প্রসঙ্গত, যাত্রাবাড়ী, সাভার, মালিবাগ, মৌচাক ও গাজীপুরে আরও সাতটি আরএফএল বেস্ট বাই আউটলেট রয়েছে। বিজ্ঞপ্তি।