সাভারে কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার জিরাব এলাকায় একটি খাদ্যপণ্য তৈরির কারখানায় আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার ভোর পাঁচটায় ইফাদ গ্রুপের ওই কারখানা ভবনের তিনতলায় আগুন লাগে। এতে কেক তৈরির কারখানা পুরোটাই পুড়ে যায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ভোরে আগুন লাগার খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, সাভারের দুটি ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নেভাতে সম্ভব হয়।

ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, কারখানাটির তিনতলায় কেক তৈরি হতো। আগুনে কেক তৈরির ইউনিটটি যন্ত্রপাতিসহ পুরোপুরি পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান আবদুল হামিদ।