সাভারে ক্ষতিগ্রস্তদের কৃত্রিম অঙ্গ দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন করে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি কীভাবে গ্রহণ করা যায়, সরকার সে সম্পর্কে সিদ্ধান্ত নেবে।রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা ব্যক্তিদের অনেকের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে। এসব ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে সহায়তা করার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত প্রস্তাব দিয়েছেন। সাভারের দুর্ঘটনা ছাড়াও বাংলাদেশের সন্ত্রাস দমন ও শ্রম আইনের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত খোঁজ নিয়েছেন বলে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের জানান।