সাভারে গণবিশ্ববিদ্যালয়ের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে গণবিশ্ববিদ্যালয়ের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহিবুর রহমান। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শেষ হয় পিএইচএ মিলনায়তনে গিয়ে। সকাল সাড়ে ১০টায় বর্ষপূর্তির কেক কাটার পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান তাহরুন্নেসা আবদুল্লাহের সভাপতিত্বে পিএইচএ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ, সহ-উপাচার্য ডা. মোহামঞ্চদ শহীদুল্লাহ, মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আতাউর রহমান খান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ লায়লা পারভীন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনাবিল আবেদীন, এমবিবিএস বিভাগের অনন্যা রায়, মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের নূপুর কর্মকার প্রমুখ। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে ঢাকার গ্রুপ থিয়েটার সংগঠন নান্দনিক নাট্য সম্প্রদায় পরিবেশন করেন নাটক ক্লিওপেট্রা। ১৯৯৮ সালে সাভারের মির্জানগরে গণস্বাস্থ্যকেন্দ্র থেকে গণবিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। বর্তমানে ১০ একর জমির ওপর নির্মিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।