সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে গত বৃহস্পতিবার রাতে শাহী সুলতানা ওরফে রুমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহবধূরর স্বামী থানায় মামলা করেছেন। রুমার স্বামী সাগর মাহমুদ জানান, তাঁরা দুজনই ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাঁরা আশুলিয়ার কুড়গাঁও এলাকার একটি ভাড়া বাড়িতে থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরে তিনি তাঁর স্ত্রী রুমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে শরীরে হাত দিয়ে তাঁর মৃত্যুর বিষয়টি উপলব্ধি করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে জানালে লাশ থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, সাগর মাহমুদ বাদী হয়ে গতকাল শুক্রবার এ ব্যাপারে আশুলিয়া থানায় কারও নাম উল্লেখ ছাড়াই একটি হত্যা মামলা দায়ের করেছেন।