সাভারে ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেওয়ার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের সিঞ্জুরিয়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে নূর এ জামাল (২২) নামের ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের পর তাঁর পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করে শিবিরের সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূর এ জামাল সাভার বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং আশুলিয়ার মনোহর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।
পরিবার সূত্রে জানা যায়, আশুলিয়ার বোয়ালিয়া পাড়ার জাফর নামের বিএনপির এক নেতা নূর এ জামালকে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তাঁরা সিঞ্জুরিয়া মাদ্রাসা পর্যন্ত যাওয়ার পর সেখানে ওত পেতে থাকা কয়েকজন যুবক নূর এ জামালকে কুপিয়ে জখম করেন। একপর্যায়ে নূর এ জামাল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাঁর হাত-পা বেঁধে রগ কাটার উদ্দেশ্যে দুই পায়ের গোড়ালির ওপর চাপাতি দিয়ে কোপ দেন। খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।