সাভারে জাল টাকা জমা দিতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাভার শাখায় গতকাল রোববার জাল টাকা জমা দিতে গিয়ে ধরা পড়েছেন কামরুল হাসান নামের এক ব্যক্তি। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গতকাল দুপুর দুইটার দিকে কামরুল হাসান ব্যাংকের ক্যাশ শাখায় গিয়ে ১৫ হাজার টাকা জমা দেন। ওই টাকার ১৫টিই ছিল এক হাজার টাকার নোট। ব্যাংকের ক্যাশিয়ার মো. নিজাম উদ্দিন বলেন, প্রতিটি জাল টাকাই ছিল কখ-৯০৮৭২৭৫ সিরিয়ালের। একই সিরিয়ালের ১৪টি নোট দেখে তাঁর সন্দেহ হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে জাল টাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কামরুল হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তিনি বাদী হয়ে সাভার থানায় মামলা করেছেন।পুলিশ হেফাজতে কামরুল হাসান জানান, তিনি ছোট ভাই আনিসের কাছে ৪০ হাজার টাকা পেতেন। তাঁর ভাই গতকাল তাঁকে ১৫ হাজার টাকা পরিশোধ করে। সরল বিশ্বাসে ওই টাকা জমা দিতে গিয়েই তিনি আটক হন। টাকাগুলো যে জাল, তিনি নিজেও তা জানতেন না। সাভার থানার এসআই হারেজ শিকদার ঘটনা নিশ্চিত করেছেন।