সাভারে ট্রাককে বাসের ধাক্কা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি ট্রাককে যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ইন্সপেক্টর) তদন্ত দীপক চন্দ্র সাহা বলেন, সকাল সোয়া ১০টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পাবনাগামী শাহজাদপুর ট্রাভেলস পরিবহনের একটি বাস সাভারগামী একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধীরগতিতে চলতে থাকা ট্রাকটি সামনের একটি মাইক্রোবাসকে এবং মাইক্রোবাসটি সামনে থাকা আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে পাবনাগামী বাসটির অন্তত ১৫ যাত্রী আহত হন।
দীপক চন্দ্র সাহা বলেন, শাহজাদপুর বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর আধা ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।