সাভারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের গেন্ডা এলাকার একটি বাড়িতে গতকাল বুধবার ভোরে ডাকাতি হয়েছে। পরিবারের দাবি, ডাকাতেরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল ডাকাত সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুর রশিদ খানের বাসায় মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা অস্ত্র দেখিয়ে বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল লুট করে।