সাভারে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অদূরে সাভারের ডগরমুরা এলাকা থেকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে। তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।সাভার থানার পুলিশ জানায়, ডগরমুরা এলাকায় একটি আবাসিক হোটেলের পাশে খালি জায়গায় লাশটি পড়ে থাকতে দেখে গতকাল সকালে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। গতকাল রাত পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছেন।