সাভারে দুই ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অভিযোগে গতকাল বুধবার দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তারা হলেন সাভারের গেন্ডা এলাকার বিল্লাল হোসেন (৩০) ও দিন ইসলাম (১৮)। সাভার থানা সূত্রে জানা গেছে, সাভার উপজেলা কমপ্লেক্সের সামনে মৃত গরু জবাই করে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া ঘটনাস্থলে গিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করেন।