সাভারে দেয়াল ধসে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে দেয়াল ধসে শুকুর বানু নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। শুকুর বানু (৫০) ভবানীপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, শুকুর বানু বাড়ির অদূরে দেয়ালে গোবর (ঘসি) শুকাতেন। গতকাল সকাল নয়টার দিকে আকাশে মেঘ দেখে তিনি সেখানে গোবর আনতে যান। একপর্যায়ে দমকা হাওয়ায় দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এ সময় আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু এর আগেই তিনি মারা যান।