সাভারে নারীর মাথাবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বলিয়ারপুর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বলিয়ারপুরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ধারণা করা যাচ্ছে, গাড়ির নিচে পড়ে অজ্ঞাতপরিচয় ওই নারীর মৃত্যু হয়েছে। মাথা ছিন্ন অবস্থায় মহাসড়কে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।