সাভারে নাসা গ্রুপের তিনটি কারখানা খুলে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আশুলিয়া এলাকার নাসা গ্রুপের তিনটি পোশাক কারখানা গতকাল সোমবার খুলে দেওয়া হয়েছে। তবে অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দেননি বলে জানা গেছে।শ্রমিক অসন্তোষের কারণে গত পাঁচ দিন কারখানা তিনটি বন্ধ ছিল। সহিংসতা এড়াতে কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন রয়েছে।আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা খুলে দেওয়ার খবর পেয়ে গতকাল সকালে তিনটি কারখানার শত শত শ্রমিক কর্মস্থলের সামনে জড়ো হন। তবে কারখানার সামনে বিপুলসংখ্যক পুলিশ দেখে শ্রমিক দেখে গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ শ্রমিকই কারখানায় প্রবেশ না করা চলে যান। তবে কারখানায় ঢুকে পড়া শ্রমিকেরা ঘণ্টাখানেক কর্মবিরতি পালন করেন। পরে কারখানায় উৎপাদন শুরু হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পাঁচ দিন বন্ধ থাকার পর নাসা বেসিক, নাসা গ্লোবাল ও নাসা হাইটেক কারখানা খুলে দেওয়া হয়েছে।