সাভারে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে গতকাল সোমবার আবদুস সামাদ (৩৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন ফারুক হোসেন (৩২) নামের আরেক শ্রমিক। নিহত সামাদের বাড়ি ফরিদপুরে। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার পৌরসভার পার্বতীপুর এলাকার এনাম মেডিকেল কলেজের ছাত্রীনিবাসের জন্য নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। ঢালাইয়ের কাজের জন্য বেলা তিনটার দিকে সামাদ ও ফারুক একটি একটি যন্ত্র নিচতলা থেকে দশম তলায় তুলছিলেন। সপ্তম তলায় ওঠার পর তাঁরা পা ফসকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান সামাদ।