সাভারে নিহতদের দেখতে গিয়ে ফিরলেন লাশ হয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে ভবনধসের ঘটনা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তৈরি পোশাক কারখানার এক কর্মী। তাঁর নাম মোহাম্মদ আলী ওরফে হজরত (৪২)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকার কাশির খামার গ্রামের বাসিন্দা।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, ১০ বছর ধরে মোহাম্মদ আলী গাজীপুরের নবীনগর সাদিদ সোয়েটার মিলে সুপারভাইজার হিসেবে চাকরি করছেন। গত শুক্রবার সাভারে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির মৃত্যুতে স্ত্রী শেফালী বেগম (২৩) দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসানও (১২) বাবার মৃত্যুতে নির্বাক।