সাভারে নৌকাডুবি, দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউনিয়নে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। আজ রোববার বিকেলে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী–সংলগ্ন কাউন্দিয়া ইউনিয়ন থেকে দুটি নৌকা ছয়জন যাত্রী নিয়ে মিরপুরের দিয়াবাড়ী ঘাটে যাচ্ছিল। মাঝনদীতে একটি নৌযানের ধাক্কায় নৌকা দুটি ডুবে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে দুই শিশুর লাশ ভেসে ওঠে। রাত নয়টা পর্যন্ত একজনের খোঁজ পাওয়া যায়নি। সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।