সাভারে পুলিশের তথ্যদাতা খুন গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রশীদ মোল্লা (২৫) নামের এক তরুণকে হাতের রগ ও গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ পৌর এলাকার মধ্য গেন্ডা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে। রশীদ মধ্য গেন্ডার সকেল মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করছিলেন।
এ ঘটনায় সকেল মোল্লা গতকাল সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ সেলিম ও আমিনুর রহমান নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
সূত্র জানায়, রশীদ মোল্লা শুক্রবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকাল সাতটার দিকে মধ্য গেন্ডায় পরিত্যক্ত একটি টিনের ঘরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সাভার থানায় খবর দেন।