সাভারে পৃথক স্থান থেকে দুই নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অদূরে সাভার পৌরসভার সবুজবাগ ও ভাটপাড়া থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনেরই নাম পারভীন আক্তার। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁদের দুজনই মাদক ব্যবসা করে আসছিলেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেনকে নিয়ে ভাটপাড়ার পারভীনের বাসায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ইয়াবাসহ পারভীনকে গ্রেপ্তার করা হয়। পরে ইউএনও তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া পুলিশ বৃহস্পতিবার রাতে সবুজবাগের বাসায় অভিযান চালিয়ে আরেক পারভীনকে গ্রেপ্তার করে।