সাভারে পোশাক কারখানায় আগুন, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রাজাবাড়ি এলাকায় জে কে গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত লোকজনকে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক দুজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটির পাঁচতলায় বৈদ্যুতিক লাইনের কাজ চলছিল। সেখানে জামাকাপড় ছাপানোর কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় বৈদ্যুতিক লাইন থেকে স্ফুলিঙ্গ রাসায়নিক দ্রব্যের মধ্যে পড়ে। সেখান থেকে আগুন লেগে যায়।
শিল্প পুলিশ আশুলিয়া জোনের উপপরিদর্শক ওমর ফারুক জানান, আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই সাভারের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভায়।