সাভারে বজ্রপাতে দুই দিনে ৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে বজ্রপাতে দুই দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বংশী নদীতে ট্রলারে করে তিনটি কারখানার শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় বজ্রপাত হয়। এতে ট্রলারের ভেতরেই দুজন মারা যান। তিনজনের লাশ আজ বুধবার উদ্ধার করা হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ।

এতে ১০ জন আহত হয়েছে। আজ যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মহেলা বেগম (২৫), শ্রীমতি রানী (২৫) ও দীপু লাল (৩২)।

ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা আল মাসুদ জানান, বজ্রপাতের সময় কয়েকজন নদীতে পড়ে যান। নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধারে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান শেখ তিনজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। প্রক্রিয়া চলছে।