সাভারে বন্ধুদের ছুরিকাঘাতে বালক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে গতকাল রোববার রাতে মিঠুন দাস (১৪) নামের এক বালক বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। সে স্বর্ণ ব্যবসায়ী নরেশ দাসের ছেলে। তারা সাভার বাজার রোডের বাসিন্দা। সে তার বাবার ব্যবসায় সহযোগিতা করত। পুলিশ ও এলাকার লোকজন জানান, মিঠুন দাস গতকাল রোববার রাত নয়টার দিকে বাসার পাশে মিয়া অয়েল মিলের মাঠে তার সমবয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে গল্প করছিল। একপর্যায়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকটি হয়। এদের একজন তার বুক-গলাসহ বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বন্ধুদের ছুরিকাঘাতে মিঠুন খুন হয়েছে। এদের দু-একজনকে চিহ্নিত করা হয়েছে।