প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের সালেহপুর সেতুর নির্মাণ ত্রুটি ও দৃষ্টিপ্রতিবন্ধক বিলবোর্ডের কারণে ১১ অক্টোবর বাস দুর্ঘটনা ঘটে, চালকের বেপরোয়া গতির কারণে নয়। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি তদন্ত দলের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।বৈশাখী পরিবহনের ওই বাসটি তুরাগ নদে পড়ে গিয়ে ১৫ যাত্রী নিহত হয়। এ ছাড়াও অনেক যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। এর আগে সরকারের তদন্ত দল দাবি করে, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে বাস চালানো ও অন্য একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তুরাগ নদে পড়ে গিয়েছিল।